আবরার ফাহাদ হত্যাকাণ্ডে সুইজারল্যান্ডের শোক

আপডেট : ১১ অক্টোবর ২০১৯, ২২:১১

বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডে শোক প্রকাশ করেছে সুইজারল্যান্ড। গতকাল শুক্রবার ঢাকায় সুইস দূতাবাসের ফেসবুক পেজে প্রকাশ করা এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, ঢাকার বুয়েটের তরুণ ও মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদের করুণ মৃত্যুতে আমরা শোকাহত। সুইজারল্যান্ড প্রতিটি মানুষের জীবন ও মত প্রকাশের অধিকারের ব্যাপারে দৃঢ়ভাবে পাশে রয়েছে। যারা মানবাধিকারের এসব মৌলিক নীতি লঙ্ঘন করে, আন্তর্জাতিক ফৌজদারি বিচার ও মানবাধিকারের কাঠামোর আওতায় তাদের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। এর আগে আবরার হত্যার সুষ্ঠু বিচার চেয়ে জাতিসংঘ, যুক্তরাজ্য, জার্মানি ও যুক্তরাষ্ট্র বিবৃতি দিয়েছে।