নবাবগঞ্জ (ঢাকা) : বৃহস্পতিবার রাতে উপজেলার আব্দুল ওয়াছেক মিলনায়তনে মঞ্চায়িত ‘সত্যি ভূতের গপ্পো’ নাটকের একটি দৃশ্য। চক্রবাক থিয়েটারের তৃতীয় প্রযোজনা মনোজ মিত্র রচিত নাটক ‘সত্যি ভূতের গপ্পো’ এর নির্দেশনা দেন জসিম খান রিজভী। নাট্যানুষ্ঠানের উদ্বোধন করেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম সালাউদ্দীন মনজু। চক্রবাক থিয়েটার দল প্রধান সালাউদ্দিন জাকিরের সভাপতিত্বে নাট্যানুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবাবগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলু, বিশেষ অতিথি ছিলেন আইরিশ এন্টারপ্রাইজের চেয়ারম্যান প্রদীপ কুমার সাহা, নবাবগঞ্জ থিয়েটারের সভাপতি এরশাদ আল মামুন, চলচ্চিত্র অভিনেতা জামিলুর রহমান শাখা প্রমুখ। নাটকটি মঞ্চায়নের আগে চক্রবাক থিয়েটারের পক্ষ থেকে উপজেলার নবাবগঞ্জ থিয়েটারের ১৬ জন অভিনেতাকে নাট্যজন সম্মাননা স্মারক প্রদান করা হয় —ইত্তেফাক
