সিদ্ধিরগঞ্জে ১৮০০ লিটার চোরাই তেলসহ ছয় জনকে আটক করেছে র্যাব

আপডেট : ১১ অক্টোবর ২০১৯, ২২:৫১

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

সিদ্ধিরগঞ্জে ১৮০০ লিটার চোরাই ডিজেলসহ তেল চোর চক্রের ছয় সদস্যকে আটক করেছে র্যাব-১১ এর সদস্যরা। বৃহস্পতিবার দুপুরে সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো—আব্দুল মজিদ, বাসেদ, আনোয়ার হাসান, শহিদুল ইসলাম, রাশেদ  আমিন। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়েরের পর তাদেরকে আদালতে পাঠায় পুলিশ। 

র্যাব-১১ এর কর্মকর্তা নাজমুল হাসান বলেন, সিদ্ধিরগঞ্জে একটি তেল চোর চক্র চোরাই তেল পাচার করছে এমন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ঐ চক্রের ছয় জনকে আটক করি। এ সময় চোরাই ১৮০০ লিটার অবৈধ জ্বালানি তেলও জব্দ করা হয়। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।