পিরোজপুরের ভাণ্ডারিয়ায় শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নে মাছ শিকারের জন্য চরগড়া পাতাকে কেন্দ্র করে জেলে রফিকুলের (২৪) মান্নান মুন্সির (৫৫) নামে অপর এক জেলের সঙ্গে বাক বিতন্ডার হয়। এক পর্যায়ে রফিকুলকে নৌকা থেকে নদীতে ফেলে দিলে সে নিখোঁজ হয় এবং মান্নান পালিয়ে যায়। উভয়ই উপজেলা সদরের অস্থায়ী বাসিন্দা।
ওই এলাকার বাসিন্দা ভাণ্ডারিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মশিউর রহমান মৃধা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় ভাণ্ডারিয়া থানা পুলিম,ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে রয়েছে। এবং বরিশাল থেকে ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছানোর জন্য ইতি মধ্যে রওয়ানা হয়েছে।
এ বিষয়ে রাত নয়টায় ঘটনাস্থলে থাকা ভাণ্ডারিয়া থানার ওসি তদন্ত মো. ফরিদ উদ্দিন জানান, ডুবুরি দল আসলে রফিকুলের উদ্ধার কাজ শুরু হবে। এবং মান্নান পলাতক রয়েছে।
ইত্তেফাক/কেকে
