ম্যানচেস্টারে ছুরি হামলায় আহত ৫

আপডেট : ১২ অক্টোবর ২০১৯, ০০:৪৫

যুক্তরাজ্যের ম্যানচেস্টারের আরনডেল শপিং সেন্টারে ছুরি হামলায় পাঁচজন আহত হয়েছেন। গতকাল স্থানীয় একটি শপিং সেন্টারে এই হামলা হয়। পুলিশ জানিয়েছে, সন্ত্রাস দমনে কাজ করা গোয়েন্দা সংস্থা এর তদন্ত করছে। সন্দেহভাজনকে (৪০) গ্রেফতার করেছে নিরাপত্তা বাহিনী। এক বিবৃতিতে স্থানীয় পুলিশ ৫ জনের আহত হওয়ার খবর নিশ্চিত করে জানিয়েছে, ঘটনার স্থান ও প্রকৃতি বিচারে পুলিশের সন্ত্রাসদমন শাখা তদন্তের নেতৃত্ব দিচ্ছে। -রয়টার্স