বিজয় দিবস উপলক্ষে নির্মাণ করা হয়েছে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘একটি পতাকার গল্প’। এটি পরিচালনা করেছেন তরুণ নির্মাতা আপন অপু। চলচ্চিত্রটির দৃশ্যধারণ সম্পন্ন হয়েছে মোহাম্মদপুর বালিকা উচ্চবিদ্যালয় ও দেশি টায়রো স্টুডিওতে। এতে মূল চরিত্রে অভিনয় করেন প্রথম শ্রেণিতে পড়া আয়েশা। অন্য দুটি চরিত্রে অভিনয় করেন রাজিয়া ও খালেক। দৃশ্য ধারণ করেছেন রকিবুল ইসলাম রুমন। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রসঙ্গে অপু বলেন, ‘এটি আমার প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। এটি সবাইকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে। দেশকে ভালোবাসতে শেখাবে। হূদয় থেকে কাজ করেছি এর জন্য। আমি সুযোগ পেলে দেশকে নিয়ে কাজ করি। এর আগেও ‘লাল সবুজের বাংলাদেশ’ শিরোনামে একটি গান প্রকাশ করেছি। যা শ্রোতাদের ভালো লেগেছে। আশা করি এটিও সবার ভালো লাগবে।’
