আহাদ আলী মোল্লা
পুঁচকে পেঁয়াজ তোমার যে আজ
লর্ডের মতোন ভাব
সিন্ডিকেটের ঘোড়ায় চড়ে
খাপছাড়া হাবভাব।
দামের তেজে তোমার লেজে
বুলোচ্ছে হাত আজকে যে যে
তারাই কুপোকাত;
দেখাচ্ছো খেল ঝরাচ্ছ তেল
ভীষণ বাজিমাত!
তরকারি বা সালাদ থেকেও
দিলাম তালাক-বাদ,
পেঁয়াজ তুমি হাট-বাজারের
সন্ত্রাসী-জল্লাদ।
স্টেশন রোড, চুয়াডাঙ্গা
