জেলী আক্তার
v রোগী :ডাক্তার সাব আপনের ভিজিট কত?
ডাক্তার :বেশি না পাঁচ কেজি পেঁয়াজ কেনার টাকা হলেই হবে।
v প্রেমিক :কী খাবে, কোল্ড কফি, আইসক্রিম নাকি ফুচকা?
প্রেমিকা :এই তুমি এত কিপ্টামি কর কেন?
প্রেমিক :মানে?
প্রেমিকা :কেন বলতে পারলে না, পেঁয়াজু খাবে, পেঁয়াজু নয়তো পেঁয়াজ খাবে?
v স্ত্রী :হ্যালো, ওগো শুনছ?
স্বামী :কেন বয়রাকে বিয়ে করেছিলে যে শুনবে না।
স্ত্রী :পেঁয়াজ এনো বাসায় পেঁয়াজ নেই।
স্বামী :নেটওয়ার্কের সমস্যা শুনতে পাচ্ছি না বাসায় গিয়ে শুনব।
v দেবর :ভাবি ভাইয়াকে এবার বল বিয়েটা মেনে নিতে, আমার শ্বশুর এখন অনেক ধনী।
ভাবী :কেন, কী করে তোমার শ্বশুর?
দেবর :এই তো পেঁয়াজ ব্যাবসায়ী।
উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, কুড়িগ্রাম সরকারি কলেজ
