প্রতিবছরই কোনো না কোনো সময়ে পেঁয়াজের দাম বেড়ে আকাশচুম্বী হয়ে যায়। এবার এই পেঁয়াজের দাম আর ঝাঁজ নিয়ে মজা করেছেন সুদিপ্ত কুমার নাগ
স্যার, পাক্কা খবর আছে। সামনের ট্রাকে অনেক মাদকদ্রব্য আছে। ধরতে পারলেই কেল্লাফতে।
এরথেকে বড় খবর আমার কাছে আছে। পিছনের ট্রাকে করে বিপুল পরিমাণ পেঁয়াজ পাচার হচ্ছে। এখন কমদামি মাদকদ্রব্য বাদ দিয়ে পেঁয়াজের ট্রাক চেক করো।
পুলিশ এখন রাস্তায় মাদকদ্রব্যের ট্রাক না চেক করে পেঁয়াজের ট্রাক চেক করা শুরু করে দিতে পারে।
বিয়ের বরযাত্রীদের রোস্ট পোলাওয়ের পরিবর্তে পেঁয়াজু দিয়ে ভাত খাওয়াতে হবে।
আমরা তো ফকির হয়ে যাব। বরং পেঁয়াজুর পরিবর্তে চাইনিজ খাওয়ানো ব্যবস্থা করি কিন্তু পেঁয়াজু দিয়ে ভাত খাওয়াতে গেলে আমাদের খবর হয়ে যাবে।
বড় কোনো অনুষ্ঠানে এখন রোস্ট পোলাওয়ের পরিবর্তে পেঁয়াজু দিয়ে ভাত দেওয়া যেতে পারে।
ভাই, এত পুলিশের গাড়ি আর র্যাব প্রটোকল নিয়ে কোনো মন্ত্রী যাচ্ছে নাকি এরা ক্যাসিনো অভিযানে বের হয়েছে?
মন্ত্রী, ক্যাসিনো কিছুই না। একজন ২০ কেজি পেঁয়াজ কিনেছে। সেটাই বাজার থেকে বাসা পর্যন্ত পুলিশ প্রটোকল দিয়ে নিয়ে যাচ্ছে।
যারা ২০ কেজির উপর পেঁয়াজ কিনবে, তারা পুলিশ প্রটোকল সঙ্গে নিয়ে বাজার থেকে বাসায় ফিরতে পারে।
আমার ভবনের নকশার নাকি ঝামেলা আছে। স্যার, এই কয়েকটা পেঁয়াজ আপনার জন্য এনেছিলাম।
আচ্ছা, পেঁয়াজ এনেছেন ভালো করেছেন। আপনার ভবনের নকশার অনুমোদন দিয়ে দিলাম।
বিভিন্ন জায়গায় বড় অংকের ঘুষের পরিবর্তে পেঁয়াজ দিয়ে কাজ হাসিল হতে পারে।
