আজকে জানো

আপডেট : ১২ অক্টোবর ২০১৯, ১৯:৪০

প্রাথমিক শিক্ষা সমাপনীর সুপ্রিয় পরীক্ষার্থী বন্ধুরা, ইচ্ছা থাকিলে উপায় হয় সংগে চেষ্টাও যুক্ত করতে হয়। ক্রমেই পরীক্ষা নিকটে আসছে। পড়ার টেবিলটা গুছিয়ে সকাল সন্ধ্যায় পড়তে বস।

একটু একটু করে জানো আনন্দ পাবে।

জীবনের জন্য পানি

 

১. কী ছাড়া জীব বেঁচে থাকতে পারে না?

উ: পানি।

২. মানুষের তৈরি কয়েকটি পানির উেসর নাম লেখ।

উ: দিঘি, পুকুর. কূপ, নলকূপ ইত্যাদি।

৩. পানির প্রাকৃতিক উত্সগুলো কী কী?

উ: বৃষ্টি, নদী, সমুদ্র ইত্যাদি।

৪. কাদের জন্য পানি অত্যন্ত প্রয়োজনীয়?

উ: জীবের।

৫. উদ্ভিদের বেঁচে থাকার জন্য কী প্রয়োজন?

উ: পানি।

৬. উদ্ভিদের দেহে কত ভাগ পানি আছে?

উ: ৯০ ভাগ।

৭. খাদ্য তৈরিতে উদ্ভিদ কী ব্যবহার করে?

উ:  পানি।

৮. উদ্ভিদের পানি প্রয়োজন কেন?

উ: মাটি থেকে পুষ্টি উপাদান সংগ্রহ ও বিভিন্ন অংশে পরিবহনের জন্য ।

৯. কী ছাড়া উদ্ভিদ মাটি থেকে পুষ্টি উপাদান শোষণ করতে পারে না?

উ: পানি।

১০. প্রচণ্ড গরমে পানি উদ্ভিদের দেহ কী করে?

উ: শীতল।

১১. বেঁচে থাকার জন্য প্রাণীদের কী প্রয়োজন?

উ: পানি।

১২. মানবদেহের কত ভাগ পানি?

উ: ৬০-৭০ ভাগ।

১৩. কী ছাড়া কোন প্রাণীই বেঁচে থাকতে পারে না?

উ: পানি।

১৪. কী আমাদের দেহের খাবার পরিপাকে সাহায্য করে?

উ: পানি।

১৫. মানবদেহে পানির প্রয়োজন কেন?

উ: পুষ্টি উপাদান শোষণ ও দেহের প্রত্যেকটি অঙ্গে পরিবহণের জন্য পানি প্রয়োজন।

১৬. মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা বজায় রাখে কী?

উ: পানি।

১৭. শিশির কী?

উ: রাতে  ঘাস, গাছপালা ইত্যাদির উপর যে বিন্দু বিন্দু পানি জমে তাই শিশির।

১৮.বায়ুতে থাকা জলীয় বাষ্প ঠাণ্ডা হয়ে কী হয়?

উ: পানির ফোঁটা।

১৯. ঘনীভবন কী?

উ: বাষ্প থেকে তরলে পরিণত হওয়াকে ঘনীভবন বলে।

২০. পানিকে তাপ দিলে কিসে পরিণত হয়?

উ: জলীয় বাষ্পে।

২১. বাষ্পীভবন কাকে বলে?

উ: তরল থেকে বাষ্পে পরিণত হওয়ার প্রক্রিয়াই হচ্ছে বাষ্পীভবন।

২২. পানিকে শীতল করলে কিসে পরিণত হয়?

উ: কঠিন বরফে।

২৩. পানিতে তাপ প্রয়োগ ও ঠাণ্ডা করার মাধ্যমে কি ঘটে?

উ: অবস্থার পরিবর্তন।