বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে গত ৯ ডিসেম্বর অনুষ্ঠিত হয়ে গেল বাপসা আয়োজিত ‘পরিবার পরিকল্পনা সেবা ও প্রচার এবং কিশোর-কিশোরী স্বাস্থ্যমেলা-২০১৮’। হাজারীবাগস্থ হাজী খলিল সর্দার কমিউনিটি সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মো. মিজানুর রহমান, উপ-পরিচালক, পরিবার পরিকল্পনা ঢাকা বিভাগ, ডা. সানজীদা ইসলাম, ইউপিএইচসিএসডিপি, প্রোগ্রাম অফিসার, ডা. পূরবী আহমেদ, প্রজেক্ট ম্যানেজার ও মো. কাউসার করিম, প্রোগ্রাম কো-অর্ডিনেটর, বাপসা।
অতিথিদের বক্তব্য উপস্থাপনের পর শুরু হয় অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব। বিনোদনমূলক এ অনুষ্ঠানে ছিল বয়োঃসন্ধিকালের পরিবর্তন, এইচআইভি, যৌন ও প্রজনন স্বাস্থ্য, বাল্যবিবাহ ও যৌতুক, নারী নির্যাতন, মাদকাসক্ত, বয়োঃসন্ধিকালীন ঝুঁকি, বিভিন্ন কুসংস্কার ও সমাজের প্রচলিত ধারণা, পরিবার পরিকল্পনা ও সুখী পরিবার ইত্যাদি গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে নাটিকা, নাচ, ফ্যাশন শো, কুইজ এবং উপস্থিত বক্তৃতার আয়োজন। প্রাণবন্ত অনুষ্ঠানটির সঞ্চালক ছিলেন সত্যজিত্ বিশ্বাস ও সহযোগিতায় ছিলেন মুন্নী।
শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে আয়োজনটির সমাপ্তি হয়।
