ছ বি ও গ ল্প

আপডেট : ১২ অক্টোবর ২০১৯, ২০:৩৭

কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবের ‘ইন্ডিয়ান সিনেমা নাও’ বিভাগে বিভিন্ন ভাষার সেরা ৭টি ভারতীয় ছবি মনোনয়ন পায়। এ বছর এই বিভাগে মনোনয়ন পেয়েছে জয়া আহসান অভিনীত অতনু ঘোষের ‘বিনিসুতোয়’ ছবিটি। এতে প্রথমবার জুটি বেঁধেছেন কলকাতার জনপ্রিয় অভিনেতা ঋত্বিক চক্রবর্তী ও জয়া আহসান

০০০০

চলচ্চিত্রের প্রিয়মুখ মিশা সওদাগর। বড়পর্দায় তাকে দেখে অভ্যস্ত দর্শকরা। তবে এবার ভিন্ন আঙ্গিকে দেখা যাবে তাকে। ‘ব্যাচেলরস প্যারাডাইস’ শিরোনামে একটি নাটকে ইনসাফ চরিত্রে অভিনয় করেছেন তিনি। সম্প্রতি উত্তরায় শুটিং হয়েছে নাটকটির

 

০০০

কয়েকদিন আগে কলকাতার আলীপুরের সুরুচি সংঘের পূজা মণ্ডপে দেখা যায় কলকাতার দর্শকপ্রিয় নির্মাতা সৃজিত মুখার্জি ও বাংলাদেশের মডেল-অভিনেত্রী মিথিলাকে। এবার তাদের একসঙ্গে দেখা গেল নেপালের নাগরকোটে