দুর্নীতি বিরোধী সাংস্কৃতিক পরিবেশনা

আপডেট : ১২ ডিসেম্বর ২০১৮, ১৮:০৮

মোহাম্মদ আরজু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

 

গত ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ্উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের উদ্যোগে দুর্নীতি বিরোধী সাংস্কৃতিক অনুষ্ঠান, মানববন্ধন, শিক্ষার্থী সমাবেশ ও গণস্বাক্ষর অভিযান প্রেসক্লাবের সম্মুখে অনুষ্ঠিত হয়েছে। বেলুন ও পায়রা অবমুক্ত করে কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান।

স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আয়েশা আক্তারের সভাপতিত্বে বক্তব্য প্রদান করেন ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল কবির, দুদকের উপ-সহকারি পরিচালক আহমেদ ফরহাদ হোসেন, প্রেসক্লাবের সভাপতি খ আ ম রশিদুল ইসলাম, সনাক সদস্য অধ্যাপক সফিকুল বারী প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক মনির হোসেন। অনুষ্ঠানে দুর্নীতি বিরোধী আবৃত্তি করে তিতাস আবৃত্তি সংগঠন এবং দুর্নীতি বিরোধী গান পরিবেশন করে শিল্পকলা একাডেমি ও দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনের শিল্পীবৃন্দ।

অনুষ্ঠানে জেলা পর্যায়ের কর্মকর্তা, শিক্ষক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, স্কাউট, এনজিও প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানটি আয়োজনে সহযোগিতা করে দুদক, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, টিআইবি ও সচেতন নাগরিক কমিটি।