ছয় ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

আপডেট : ১২ অক্টোবর ২০১৯, ২০:৪১

ভৈরব-ময়মনসিংহ রুট

কিশোরগঞ্জ প্রতিনিধি

একটি মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় শনিবার ভৈরব-ময়মনসিংহ লাইনে প্রায় ছয় ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। ময়মনসিংহ থেকে উদ্ধারকারী ট্রেন এসে লাইন মেরামত এবং লাইনচ্যুত বগিটি লাইনে উঠানোর পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

কিশোরগঞ্জ রেল স্টেশনের স্টেশন মাস্টার মো. রফিকুল ইসলাম জানান,  দুর্ঘটনার কারণে ২৪১ আপ লোকাল ট্রেনটি গচিহাটা, ২৪২ ডাউন লোকাল ট্রেনটি ঈশ্বরগঞ্জ এবং চট্টগ্রামগামী ৩৮ ডাউন মেইল ট্রেনটি গৌরীপুর স্টেশনে আটকা পড়ে। তবে কিশোরগঞ্জ ও ঢাকার মধ্যে চলাচলকারী এগারসিন্দুর এক্সপ্রেস টেনটির চলাচল স্বাভাবিক ছিল। শনিবার বেলা ১১টা ৫০ মিনিট থেকে ট্রেন চলাচল পুনরায় শুরু হয় বলে স্টেশন মাস্টার জানান।