খুবি সিসি ক্যামেরার আওতায় আনার সিদ্ধান্ত

আপডেট : ১২ অক্টোবর ২০১৯, ২০:৪৩

খুলনা অফিস

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) সকল হল ও ক্যাম্পাসে ক্লোজ মনিটরিং জোরদারসহ সকল স্থান সিসি ক্যামেরার আওতায় আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহিদ তাজউদ্দীন আহমদ প্রশাসন ভবনের সম্মেলন কক্ষে আবাসিক হল ও ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি নিয়ে ছাত্রবিষয়ক পরিচালক ও প্রভোস্ট বডির সঙ্গে উপাচার্যের এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান সভায় সভাপতিত্ব করেন।

সভায় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর খান গোলাম কুদ্দুস, ছাত্রবিষয়ক পরিচালক, প্রভোস্টবৃন্দ, সহকারী ছাত্রবিষয়ক পরিচালক ও সহকারী প্রভোস্টবৃন্দ উপস্থিত ছিলেন।