সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা
সরাইলে দুই গ্রামবাসীর সংঘর্ষের ঘটনায় আহত আবুল কালাম (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় তিনি মারা যন। আবুল কালাম উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের করম আলীর ছেলে। পুলিশ আবুল কালামের লাশ উদ্ধার করে গতকাল শনিবার দুপুরে জেলা সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত সম্পন্ন করেছে।
