মুক্তিযুদ্ধের তথ্য সংগ্রহবিষয়ক মতবিনিময় সভা
ফুলবাড়ী (কুড়িগ্রাম) সংবাদদাতা মুক্তিযুদ্ধে ফুলবাড়ী উপজেলা মুক্ত অঞ্চল হওয়ায় বেসামরিক প্রশাসনের পরিচালনায় শনিবার দুপুরে তথ্য সংগ্রহবিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা হলরুমে স্থানীয় ২০ জন মুক্তিযোদ্ধা ও সাংবাদিক, জনপ্রতিনিধি এবং সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রসাশনের ব্যবস্থাপনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাছুমা আরেফিনের সভাপতিত্বে এবং উপজেলা মত্স্য কর্মকর্তা মাহমুদুন্নবী মিঠুর সঞ্চলনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের সদস্য প্রফেসর মো. হামিদুল হক।
জাতীয় শ্রমিক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বানারীপাড়া (বরিশাল) সংবাদদাতা বানারীপাড়ায় শনিবার জাতীয় শ্রমিক লীগের ৫০তম প্রতিষ্ঠাবাষিকী পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষ্যে জাতীয় শ্রমিক লীগ বানারীপাড়া উপজেলা শাখা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধা নিবেদন করে। পরে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা শাখার সভাপতি মো. শাজাহান হাওলাদার। এ সময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মো. সুলতান মীর, সহসভাপতি শাহাদত ফকির প্রমুখ।
জাতীয় পার্টির কমিটি গঠন
সদরপুর (ফরিদপুর) সংবাদদাতা সদরপুর উপজেলা জাতীয় পার্টির ত্রিবার্ষিক সম্মেলনের মাধ্যমে শনিবার কমিটি গঠন করা হয়েছে। সদরপুর সদর বাজারের নান্নু ফকির কমপ্লেক্স ভবনের হলরুমে সৈয়দ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর জেলা জাতীয় পার্টির সভাপতি এস এম ইয়াহিয়া। বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্মাদক মির্জা জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্মাদক গাজী সফিকুর রহমান স্বপন ও সাইদুর রহমান মিন্টু। সভায় সৈয়দ দেলোয়ার হোসেনকে সভাপতি, আবু জাফর আকাশকে সাধারণ সম্পাদক, মো. আমিনুল ইসলাম ও মো. আবুল হাসান মিয়াকে সিনিয়র সহসভাপতি এবং মো. ফরিদুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে ১১৯ সদস্য বিশিষ্ট তিন বছর মেয়াদের কমিটি গঠন করা হয়।
জাতীয় শ্রমিক লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা
সাতক্ষীরা প্রতিনিধি জাতীয় শ্রমিক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ও ৫০ বছর সুবর্ণজয়ন্তী সাতক্ষীরায় র্যালি, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে পালিত হয়েছে। শনিবার শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এর আয়োজন করা হয়। সাতক্ষীরা জেলা শ্রমিক লীগের সভাপতি ছাইফুল করিম সাবুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা এম এ খালেকের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ। উদ্বোধক ও প্রধান বক্তা ছিলেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
রাজমিস্ত্রিদের কারিগরি উন্নয়নে প্রশিক্ষণ
রায়পুর (লক্ষ্মীপুর) সংবাদদাতা রায়পুর উপজেলা শাহ সিমেন্ট ইন্ডাস্ট্রিজের উদ্যোগে রাজমিস্ত্রিদের জন্য প্রশিক্ষণ কর্মশালা ‘রাজমিস্ত্রি সেরা কারিগর’ এর আয়োজন করা হয়। শনিবার জেলা পরিষদ অডিটোরিয়ামে দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় লক্ষ্মীপুর জেলার ১০০ জনের বেশি রাজমিস্ত্রি অংশগ্রহণ করেন। এ সময় লক্ষ্মীপুর জেলার এজেন্ট ও রায়পুর হায়দর এন্টারপ্রাইজের পরিচালক আলী হায়দর বেল্লাল পাটোয়ারীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন শাহ সিমেন্টের রিজিওনাল ম্যানেজার কেএম শামীম আহম্মেদ, প্রশিক্ষক ও রিসার্চ ইঞ্জিনিয়ার তানজিল আহম্মেদ, পৌর ইঞ্জিনিয়ার জুলফিকার আহম্মেদ প্রমুখ।
লিগ্যাল এইড বিষয়ে কর্মশালা
তালা (সাতক্ষীরা) সংবাদদাতা তালায় শনিবার লিগ্যাল এইড বিষয়ে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং সাতক্ষীরা জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান। উপজেলা চেয়ারম্যান ঘোষ সনত্ কুমারের সভাপতিত্বে ও সাতক্ষীরার আদালতের সহকারী জজ ইয়াসমিন নাহারের সঞ্চালনায় কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেন, সাতক্ষীরা জেলা সিভিল সার্জন ডা. শাহিনুর রহমান, সাতক্ষীরা জজ কোর্টের পিপি মো. আব্দুল লতিফ প্রমুখ।
রাজমিস্ত্রিদের কারিগরি উন্নয়নে প্রশিক্ষণ
রায়পুর (লক্ষ্মীপুর) সংবাদদাতা রায়পুর উপজেলা শাহ সিমেন্ট ইন্ডাস্ট্রিজের উদ্যোগে রাজমিস্ত্রিদের জন্য প্রশিক্ষণ কর্মশালা ‘রাজমিস্ত্রি সেরা কারিগর’ এর আয়োজন করা হয়। শনিবার জেলা পরিষদ অডিটোরিয়ামে দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় লক্ষ্মীপুর জেলার ১০০ জনের বেশি রাজমিস্ত্রি অংশগ্রহণ করেন। এ সময় লক্ষ্মীপুর জেলার এজেন্ট ও রায়পুর হায়দর এন্টারপ্রাইজের পরিচালক আলী হায়দর বেল্লাল পাটোয়ারীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন শাহ সিমেন্টের রিজিওনাল ম্যানেজার কেএম শামীম আহম্মেদ, প্রশিক্ষক ও রিসার্চ ইঞ্জিনিয়ার তানজিল আহম্মেদ, পৌর ইঞ্জিনিয়ার জুলফিকার আহম্মেদ প্রমুখ।
লিগ্যাল এইড বিষয়ে কর্মশালা
তালা (সাতক্ষীরা) সংবাদদাতা তালায় শনিবার লিগ্যাল এইড বিষয়ে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং সাতক্ষীরা জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান। উপজেলা চেয়ারম্যান ঘোষ সনত্ কুমারের সভাপতিত্বে ও সাতক্ষীরার আদালতের সহকারী জজ ইয়াসমিন নাহারের সঞ্চালনায় কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেন, সাতক্ষীরা জেলা সিভিল সার্জন ডা. শাহিনুর রহমান, সাতক্ষীরা জজ কোর্টের পিপি মো. আব্দুল লতিফ প্রমুখ।
১২০ জন হাজীকে সংবর্ধনা
রায়পুরা (নরসিংদী) সংবাদদাতা রায়পুরায় দারুল ইকরা মডেল মাদ্রাসার উদ্যোগে হাজীদের সংবর্ধনা অনুষ্ঠান শনিবার অনুষ্ঠিত হয়েছে। এদিন মাদ্রাসা মাঠে ১২০ জন হাজীকে সংবর্ধনা দেওয়া হয়। রায়পুরা প্রেসক্লাবের সভাপতি মাহবুবুল আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন হাজী কল্যাণ সোসাইটির সভাপতি শায়খ ড. নূরুল ইসলাম মাক্কী। প্রধান আলোচক ছিলেন নরসিংদী জামেয়া কাসেমিয়া কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল শায়খ মাহমুদুল হাসান আল মাদানী।
শিক্ষার্থীদের মধ্যে দুপুরের খাবার বিতরণ
স্বরূপকাঠি (পিরোজপুর) সংবাদদাতা স্বরূপকাঠির মধ্য পশ্চিম সোহাগদল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে শনিবার দুপুরের খাবার (মিড ডে মিল) বিতরণ কর্মসূচি চালু হয়েছে। বেসরকারি সংগঠন চেতনা পরিষদ ও চেতনা যুব পরিষদ এ কর্মসূচির আয়োজন করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার আবদুল্লা আল মামুন বাবু কর্মসূচির উদ্বোধন করেন। চেতনা পরিষদের সভাপতি প্রভাষক মো. জাহীদুল ইসলামের সভাপতিত্বে বিদ্যালয় মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. জাহিদ হোসেন, প্রেসক্লাবের সভাপতি মো. নজরুল ইসলাম, প্রধান শিক্ষক মরিয়ম প্রমুখ।
উপজেলা আওয়ামী লীগের প্রধান কার্যালয় উদ্বোধন
দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা দাউদকান্দি উপজেলা সদরে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের প্রধান কার্যালয় উদ্বোধন ও বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল আউয়াল সরকারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠান এবং বর্ধিত সভায় উপস্থিত ছিলেন কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনের সংসদ সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূইয়া, কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য সেলিমা আহমদ মেরি, কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল, দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন প্রমুখ।
লিগ্যাল এইডের আলোচনা সভা
আক্কেলপুর (জয়পুরহাট) সংবাদদাতা আক্কেলপুরে আইনগত সহায়তা প্রদান কার্যক্রম, উপজেলা লিগ্যাল এইড কমিটির কার্যাবলী ও করণীয় শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলা পরিষদের হলরুমে এর আয়োজন করা হয়। আক্কেলপুর উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আবদুস সালাম আকন্দ। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জয়পুরহাট জেলা ও দায়রা জজ এবং জেলা আইনগত সহায়তা প্রদান কমিটির চেয়ারম্যান এমএ রব হাওলাদার।
মহানগর আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা
বরিশাল অফিস আগামী ২০ ও ২১ ডিসেম্বর কেন্দ্রীয় সম্মেলন সফল করতে বরিশালে বিশেষ বর্ধিত সভা করেছে মহানগর আওয়ামী লীগ। শনিবার নগরীর সার্কিট হাউজ মিলনায়তনে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম আব্বাস চৌধুরী দুলালের সভাপতিত্বে বর্ধিত সভায় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এ কে এম জাহাঙ্গীর।
কাঠালিয়ায় উঠান বৈঠক
কাঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতা কাঠালিয়ায় উপজেলা তথ্য কেন্দ্রের উদ্যোগে বাল্যবিবাহ, ইভটিজিং ও মাদকবিরোধী উঠান বৈঠক শনিবার চিংড়াখালী মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের সভাপতি এজিএম ওমর ফারুকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আকন্দ মোহাম্মদ ফয়সাল উদ্দীন। বক্তব্য দেন উপজেলা তথ্য আপা শারমিন আকতার, প্রধান শিক্ষক মো. ছগির হোসেন প্রমুখ।
