শিশুকে ধর্ষণ করে ভিডিও ধারণ, আটক ১

আপডেট : ১২ অক্টোবর ২০১৯, ২০:৪৯

নারায়ণগঞ্জের ফতুল্লায় ৭ বছরের এক শিশুকে ধর্ষণ ও তার ভিডিও ধারণ করার অভিযোগে কবির হোসেনকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার গভীর রাতে পালিয়ে যাওয়ার সময় শিশুর পরিবার ও এলাকাবাসীর সহযোগিতায় শহরের উত্তর চাষাঢ়া হতে তাকে গ্রেফতার করা হয়। 

এসময় মোবাইলে ধারণকৃত ধর্ষণের ভিডিও কবির হোসেনের কাছ থেকে জব্দ করে পুলিশ। গ্রেপ্তারকৃত কবির হোসেন চাঁদপুর জেলার উত্তর মতলব থানার উত্তর রামপুরা এলাকার আব্দুল হান্নান ওরফে হান্নু মিয়ার ছেলে। এ ঘটনায় শনিবার সকালে ধর্ষণের শিকার শিশুর বাবা বাদী হয়ে কবির হোসেনের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় মামলা করেন।

আরো পড়ুন: কোনো সন্দেহ নেই, কাশ্মীর দ্রুতই স্বাধীন হবে: ইমরান খান

মামলার সূত্রে জানা গেছে, চলতি বছরের মে মাস হতে কবির শিশুটিকে বিভিন্ন প্রলোভনে যৌন নির্যাতন করে আসছিল। দীর্ঘ ৫ মাস ধরে শিশুটিকে পর্যায়ক্রমে ধর্ষণ করে আসছিল কবির। গত বৃহস্পতিবার হঠাৎ কবিরের লালসার শিকার শিশুটি পুরো ঘটনা তার মাকে জানায়। পরে কবির যখন জানতে পারে শিশুটি বিষয় তার মাকে জানিয়েছে তখন শুক্রবার রাতে এলাকা ছেড়ে পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসীর সহায়তায় তাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। 

ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক মোদাচ্ছের হোসেন জানান, দীর্ঘদিনের কবির হোসেন শিশুটিকে ধর্ষণ করেছে। আর শিশুটির সঙ্গে কতটুকু জঘন্যভাবে নির্যাতন করা হয়েছে মোবাইলের ভিডিও না দেখলে বুজা যেতো না। শিশুটিকে ধর্ষণ করে ধর্ষণের ভিডিও ধারণ করার অপরাধে কবির হোসেনকে গ্রেফতার করা হয়। তাকে ৭ দিনের রিমান্ড চেয়ে শনিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

ইত্তেফাক/জেডএইচ