রঙ্গরস

আপডেট : ১২ অক্টোবর ২০১৯, ২১:১৭

একটা ব্রিটিশ প্লেন ক্র্যাশ করতে যাচ্ছে। সে প্লেনে মাত্র চারজন যাত্রী। একজন অল্প বয়স্ক স্কাউট, একজন পাদ্রী, একজন ব্রিটিশ ইন্টেলেকচুয়াল আর প্লেনের পাইলট।

পাইলট বলল, ‘এ প্লেনে মাত্র তিনটা প্যারাসুট আছে। আমি একটা নিয়ে লাফিয়ে পড়ছি, কারণ আমাকে গিয়ে রিপোর্ট করতে হবে কেন প্লেনটা ক্র্যাশ করল’ বলে সে একটা প্যারাসুট নিয়ে লাফিয়ে পড়ল।

ইন্টেলেকচুয়াল বলল, ‘এ জাতিকে এখনো আমার অনেক কিছু দেওয়ার আছে তাই আমার বেঁচে থাকার দরকার আছে’ বলে সে আরেকটা প্যারাসুট নিয়ে লাফিয়ে পড়ল।

এবার পাদ্রী বললেন, ‘বালক তোমার সামনে দীর্ঘ জীবন, তুমি প্যারাসুট নিয়ে লাফিয়ে পড়।’

স্কাউট বলল, ‘তার দরকার নেই—এখন আমাদের হাতে দুটো প্যারাসুটই আছে, কারণ ইন্টেলেকচুয়াল আমার হ্যাভারসেকটা নিয়ে লাফিয়ে পড়েছে।’