মৃত্যুবার্ষিকী

আপডেট : ১২ অক্টোবর ২০১৯, ২১:২১

মুকুন্দলাল

ব্রিটিশবিরোধী আন্দোলনের বিপ্লবী, বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মুকুন্দলাল সরকারের ৪০তম মৃত্যুবার্ষিকী আজ রবিবার।  তিনি ১৯০৯ সালে গোপালগঞ্জের ধর্মরায়ের বাড়িতে জন্মগ্রহণ করেন।  তার একাত্তর বছরের জীবনকালে তিনি জমিদারি প্রথা উচ্ছেদ অভিযান, কারাবরণ, শিক্ষাপ্রতিষ্ঠান গড়া, রাস্তা নির্মাণ, খাল খননসহ অসংখ্য জনহিতকর কাজ করে স্থানীয় জনগণের মাঝে আজও স্মরণীয় হয়ে আছেন। দিবসটি পালন উপলক্ষ্যে আজ রবিবার সন্ধ্যায় শ্রী সরকারের কনিষ্ঠ পুত্র সিনিয়র সাংবাদিক অজিত কুমার সরকারের ধানমন্ডিস্থ বাসায় (ফ্ল্যাট #১-বি, বাড়ি# ২৫, রোড# ৩২, ধানমন্ডি) এক প্রার্থনা সভার আয়োজন করা হয়েছে।