বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব নিউজপেপার প্রেস ওয়ার্কার্স-এর সভাপতি ও মহাসচিব পুনরায় নির্বাচিত হয়েছেন যথাক্রমে মো. আলমগীর হোসেন খান (ইত্তেফাক) ও মো. কামাল উদ্দিন (বাসস)। গতকাল শনিবার পুরানা পল্টনস্থ ভোরের সময় পত্রিকা কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাচনে উক্ত দুই পদসহ কার্যনির্বাহী পরিষদের সকল সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২০১৯-২০২১ মেয়াদের জন্য নির্বাচিত হন।
নির্বাচিত অন্যরা হলেন— সিনিয়র সহসভাপতি মোহাম্মদ শামীম চৌধুরী (ডেইলি স্টার), সহসভাপতি পরিমল দাশ (দিনকাল), মো. আতাউর রহমান (নিউ নেশন), মো. মাকসুদুল আহসান (বাসস), যুগ্মমহাসচিব মো. মনিরুল ইসলাম ভুঁইয়া (ডেইলি স্টার), সাংগঠনিক সম্পাদক ছালে মো. ইব্রাহীম (নয়া দিগন্ত), দপ্তর ও প্রকাশনা সম্পাদক মো. রফিকুল ইসলাম (দৈনিক ইত্তেফাক), প্রচার, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. মমিনুল হক চৌধুরী (বাসস), কোষাধ্যক্ষ মো. তাজাম্মেল হক (ইত্তেফাক)।
নির্বাহী সদস্যরা হলেন— মো. গোলাম সরওয়ার আজাদ (ইত্তেফাক), মো. সাব্বির হোসেন (ইত্তেফাক), মো. মোশতাক আহমেদ (বাসস), মাহাবুবুজ্জামান (বাসস), মো. মিনহাজ উদ্দিন (ডেইলি স্টার), মো. ইউসুফ আলী (ডেইলি স্টার), মো. শাহ্ আলম (নিউ নেশন), মো. আব্দুর রাজ্জাক পাটোয়ারি (নিউ নেশন), মো. লিয়াকত আলী (দিনকাল), মোছা. সেলিনা পারভিন (দিনকাল), মো. আব্দুল মান্নান (ইন্ডিপেন্ডেন্ট), মো. ইলিয়াস (ইন্ডিপেন্ডেন্ট), আব্দুল মতিন (সংগ্রাম), মো. অলিউল্লাহ খান (নিউজ টুডে) ও জাফর ইকবাল (নিউজ টুডে)।
অভিনন্দন
বাংলাদেশ সংবাদপত্র কর্মচারী ফেডারেশনের সভাপতি মতিউর রহমান তালুকদার ও মহাসচিব খায়রুল ইসলাম, ডিইউজে ইত্তেফাক ইউনিটের ইউনিট প্রধান আবুল খায়ের ও উপ-ইউনিট প্রধান মোহাম্মদ শাহযাদা, ইত্তেফাক কর্মচারী ইউনিয়নের সভাপতি গোলাম আকতার ও সাধারণ সম্পাদক আবু জাফর, ইত্তেফাক (এন.এন.পি.পি) ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি মো. তাজাম্মেল হক ও সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম এবং অন্যান্য ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব নিউজপেপার প্রেস ওয়ার্কার্সের নবনির্বাচিত কর্মকর্তা ও সদস্যদের প্রতি অভিনন্দন জানান। —প্রেস বিজ্ঞপ্তি
