বাগেরহাটে প্রতিমা ভাঙচুরের অভিযোগ

আপডেট : ১২ অক্টোবর ২০১৯, ২২:৩১

বাগেরহাটের চিতলমারী উপজেলায় শুক্রবার গভীর রাতে একটি মন্দিরের সাতটি প্রতিমা ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার ও স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারা জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে বলে আশ্বাস দেন। রাতে এ রিপোর্ট লেখার সময় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল। এ ঘটনায় হিন্দু পরিষদ নেতৃবৃন্দ তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন।