ইলেকট্রিশিয়ান ফেডারেশন কেন্দ্রীয় কমিটির মতবিনিময় সভা

আপডেট : ১৩ অক্টোবর ২০১৯, ০০:৩৪

গতকাল শনিবার সাভারের আমিনবাজারে বাংলাদেশ ইলেকট্রিশিয়ান ফেডারেশন কেন্দ্রীয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় দেশের পল্লী বিদ্যুত্, ডেসা, ডেসকো, ডিপিডিসির চার শতাধিক ইলেকট্রিশিয়ান প্রতিনিধি উপস্থিত ছিলেন।

সভায় বাংলাদেশ ইলেকট্রিশিয়ান ফেডারেশন জাতীয়করণের সিদ্ধান্ত নেওয়া হয়। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি এস এম আরিফুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপার সাইন ক্যাবলসের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার পান্না চাঁদ ডোগার। অন্যান্যের মধ্যে সভায় বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি এনামুল হক বাবু, সাধারণ সম্পাদক মো. আকবর আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক লিয়াকত হোসেন, সহসাধারণ সম্পাদক জালাল মিয়া প্রমুখ।

সভায় ৮০টি পল্লী বিদ্যুত্ সমিতি, ৪০টি বেসিক ইউনিট, ১০টি সমবায় সমিতির প্রতিনিধিরা অংশ নেন।