ক্যাসিনো কাণ্ডে গ্রেফতার ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের মা সায়েরা খাতুন চৌধুরী আজ রবিবার সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন। ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে বেলা ১১টায় এই সংবাদ সম্মেলন আয়োজন করা হয়েছে। গতকাল শনিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সম্রাটের মা সায়েরা খাতুন চৌধুরী এ কথা জানান। তিনি জানান, ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের জীবন রক্ষার্থে উন্নত চিকিত্সা ও দ্রুত মুক্তির দাবিতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করতে যাচ্ছেন।
