বিএনপির সহসভাপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদকে (বীরবিক্রম) আটক করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে সিঙ্গাপুর থেকে দেশে ফেরার পর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তার বিরুদ্ধে রাজধানীর পল্লবী থানায় গ্রেফতারি পরোয়ানা জারি ছিল বলে জানা গেছে। আজ রবিবার ঐ মামলায় তার আদালতে হাজিরার দিন ধার্য ছিল। ক্ষুদে বার্তায় ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের মুক্তির জোর দাবি জানান রিজভী।
