বাগেরহাটে গুলি করে টাকা ছিনতাইয়ের চেষ্টা, আহত ২

আপডেট : ১৩ অক্টোবর ২০১৯, ১৪:৪৯

বাগেরহাটে দিনদুপুরে গুলি করে টাকা ছিনতাইয়ের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। রবিবার সকাল সাড়ে ১০টার দিকে খুলনা-মোংলা মহাসড়কের শুকদাড়া-শ্যামবাগাত নামক স্থানে এ ঘটনা ঘটে।

 

গুলিবিদ্ধ দুইজনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, ফকিরহাট উপজেলার শ্যামবাগাত গ্রামের আফতাব উদ্দিন শেখের ছেলে নেয়ামত শেখ এবং সদর উপজেলার রণজিৎপুর গ্রামের ভগিরত দাসের ছেলে বিদ্যুৎ দাস ওরফে রাঁধা।

আরো পড়ুন : সেলিম প্রধান ফের ৫ দিনের রিমান্ডে

বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় জানান, বাগেরহাট সদর উপজেলার চুলকাঠি বাজারের রিয়া স্টোরের দুই কর্মচারী নেয়ামত শেখ (৩৮) ও বিদ্যুৎ দাস ওরফে রাঁধা ১৩ লাখ নিয়ে মোটরসাইকেলে কাটাখালি সাউথবাংলা ব্যাংকে জমা দিতে যাচ্ছিলেন। কিছুদুর যাওয়ার পর একটি মোটরসাইকেলে আসা  ছিনতাইকারীরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে একজনের শরীরে দুটি ও অপরজনের শরীরে একটি গুলি লাগে। তবে তারা টাকা নিতে পারেনি। আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

 

ইত্তেফাক/ইউবি