সাতক্ষীরা সদর উপজেলার বাংলাদেশ-ভারত সীমান্তের তলুইগাছা গ্রামের একটি মৎস্য ঘের থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় তার গলাকাটা ও চোখ উপড়ানো ছিল। রবিবার সকালে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, লাশের পরনে ছিল গেঞ্জি ও জিন্স প্যান্ট। বয়স আনুমানিক ৩০ বছর। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, দুর্বৃত্তরা অন্য কোথাও হত্যার পর মরদেহটি মৎস্য ঘেরে ফেলে গেছে।
আরও পড়ুন: ফিফা সভাপতি ঢাকা আসছেন বুধবার
লাশ ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যার ঘটনায় তদন্তে নেমেছে পুলিশ।
ইত্তেফাক/এসি
