রংপুর রেঞ্জ ভলিবল

চ্যাম্পিয়ন নীলফামারী

আপডেট : ১৩ অক্টোবর ২০১৯, ২০:১৫

লালমনিরহাট জেলা পুলিশ লাইনস মাঠে রংপুর রেঞ্জ ভলিবল চ্যাম্পিয়নশিপে গতকাল ফাইনাল খেলায় নীলফামারী জেলা দল ২-০ সেটে কুড়িগ্রাম জেলা দলকে পরাজিত করে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য (বিপিএম)।