দুরন্ত টিভিতে এখন নিয়মিত প্রচারিত হচ্ছে শিশুতোষ অনুষ্ঠান ‘সিসিমপুর’। শিশুদের কাছে তুমুল জনপ্রিয় শিক্ষা ও বিনোদনধর্মী এ অনুষ্ঠানটি প্রতিদিন সকাল ৮টা ৩০, দুপুর ১২টা ৩০ ও বিকেল ৫টা ৩০ মিনিটে প্রচার হচ্ছে। আনন্দ-ফুর্তি, হাসি-গান আর নানারকম খেলার মধ্য দিয়ে শিশুদের বিকশিত করার মজার আয়োজন সিসিমপুর
সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার ভারতের ‘গান্ধী স্মারক শান্তি পুরস্কার’-এ ভূষিত হয়েছেন। গত ১০ অক্টোবর নৈহাটিতে সংস্থার পশ্চিমবঙ্গ শাখা ও টাইমস অব ইন্ডিয়া আয়োজিত এক অনুষ্ঠানে রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী জাভেদ আহমেদ খান রামেন্দু মজুমদারের হাতে এ সম্মাননা তুলে দেন
বাঙলা নাট্যদলের দর্শকনন্দিত নাটক ‘মেঘ’ আগামীকাল সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে প্রদর্শিত হবে। বাংলার কিংবদন্তী উত্পল দত্তের রচনায় নাটকটির নির্দেশনা দিয়েছেন হ ম সহিদুজ্জামান। নাটকটিতে অভিনয় করেছেন আবিদ আহমেদ, সুবর্ণা মীর, সেলিম বহুরূপী, সৈয়দ গোলাম মুর্তুজা, নাসির আহমেদ দুর্জয়, লিটন খান, আফসানা আক্তার যুথি ও হ ম সহিদুজ্জামান
