অগ্নি নির্বাপণ মহড়া

আপডেট : ১৩ অক্টোবর ২০১৯, ২১:১০

রায়পুর (লক্ষ্মীপুর) সংবাদদাতা : আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্যাপন উপলক্ষ্যে মহড়া করেছে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশন। রবিবার দুপুরে পৌর শহরের সরকারি মার্চ্চেন্ট একাডেমি মাঠে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় জনগণের মধ্যে অগ্নিপ্রতিরোধ-নির্বাপণ, প্রাথমিক চিকিত্সা ও দগ্ধদের উদ্ধারসহ অগ্নি সংশ্লিষ্ট বিষয়ে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচির প্রশিক্ষণ দেয়া হয়। এছাড়া অগ্নিকাণ্ড ও ভূমিকম্প সংঘটিত হলে ফায়ার সার্ভিস আসার আগে ও পরে ভবন মালিক-জনসাধারণের করণীয় ও অগ্নিনির্বাপণ যন্ত্রের ব্যবহার প্রশিক্ষণ দেয়া হয়। মার্কেটের লোকজনকে ছোটোখাটো আগুন নির্বাপণে ফায়ার এক্সটিংগুশারের ব্যবহার হাতেকলমে শেখানো হয়। রায়পুর ফায়ার স্টেশনের অফিসার  মুহাম্মদ নজরুল ইসলামের দায়িত্ব পালন উপস্থিতি ছিলেন—উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশিদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরীন চৌধুরী ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দেলোয়ার হোসেন প্রমুখ               —ইত্তেফাক