মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পুকুরে ডুবে মো. তানভীর মিয়া (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার সকাল সোয়া ১০টার দিকে উপজেলার পশ্চিম ভাড়াউড়া (বালুচর) গ্রামে এ ঘটনা ঘটে। তানভীর ঐ গ্রামের সাজু মিয়ার ছেলে।
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিত্সক ডা. নিশিত কান্তি চক্রবর্তী বলেন, শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।
