ব্রেন গেম

আপডেট : ১২ ডিসেম্বর ২০১৮, ২১:১৫

তেল ব্যবসায়ী সোহেলের দোকানে অনেক দিন পর সুমনের আগমন। দুই বন্ধু আড্ডায় মেতে উঠল। হঠাত্ সুমন বলল, এই ব্যারলে অর্ধেক তেল আছে।

সোহেল বলল, না, এখানে অর্ধেকের কম তেল আছে।

তর্কে মেতে উঠল দুই বন্ধু। তেল অর্ধেকের বেশি, নাকি কম। আশপাশে মেপে দেখার কোনো কিছুই পাওয়া গেল না। তেল পরিমাপের কোনো কিছু ছাড়া কিভাবে বলা সম্ভব ব্যারলে তেল অর্ধেকের বেশি, নাকি কম?

উত্তর আগামীকাল

গতকালের ব্রেন গেমের উত্তর :

কিরণ আগের চায়ের কাপে চিনি মিশিয়েছিল। ওয়েটার আবার সেই চায়ের কাপটি দেওয়ার পর কিরণ আবার চিনি মেশাল এবং চুমুক দেওয়ার সঙ্গে সঙ্গেই বুঝে গেল ওয়েটার আগের টা-টিই দিয়ে গেল।