পাচারের সময় ৪০০ কেজি রসুন জব্দ!

আপডেট : ১৩ অক্টোবর ২০১৯, ২১:১৭

ভারতে পাচারের সময় ৪০০ কেজি রসুন আটক করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)। গত শনিবার রাত ৮টায় উল্লিখিত পরিমাণ রসুন চারটি বাইসাইকেলে করে ভারতের সীমান্তে নিয়ে যাওয়ার সময় চুনারুঘাট সীমান্তের মানিক ভাণ্ডার এলাকা থেকে আটক করা হয়।

বিজিবি গুইবিল সীমান্ত ফাঁড়ির হাবিলদার হাবিবুর সরকার জানান, গোপন সূত্রে খবর পেয়ে উল্লিখিত এলাকায় অভিযান চালালে পাচারকারীরা বাইসাইকেল ও বস্তাভর্তি রসুন ফেলে পালিয়ে যায়।

গুইবিল সীমান্ত ফাঁড়ির নায়েব সুবেদার হাবিবুর সরকার জানান, আটক রসুন কাস্টমসের কাছে জমা দেয়ার প্রক্রিয়া চলছে।