যশোরের কেশবপুরে লাম্পি স্কিন ডিজিজে শত শত গরু আক্রান্ত হয়েছে। ইতিমধ্যে এ রোগে ২১টি গরু মারা গেছে। পক্স গ্রুপের লাম্পি স্কিন ডিজিজের এখনো পর্যন্ত কোনো ভ্যাকসিন তৈরি হয়নি বলে প্রাণিসম্পদ অধিদপ্তর সূত্রে জানা গেছে। আক্রান্ত গরুর মালিকরা জানান, এ রোগ হলে গরু যন্ত্রণায় ছটফট করতে থাকে। বিশেষ করে বাছুর গরু এ রোগে বেশি আক্রান্ত হচ্ছে। ইতিমধ্যে বিভিন্ন এলাকায় ২১টি গরুর মৃত্যু হয়েছে।
এ ব্যাপারে উপজেলা প্রাণিসম্পদ অফিসের ভেটেরিনারি সার্জন ডা. অলোকেশ কুমার সরকার বলেন, এ রোগে উপজেলার ৪৫০টি গরু আক্রান্ত আছে। ইতিমধ্যে বেশ কিছু গরু মারা গেছে।
