রংপুরের কাউনিয়াতে ছয় বছরের শিশুকে ধর্ষণের মামলায় এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
রবিবার রংপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩-এর বিচারক মিজানুর রহমান এ রায় দেন। দণ্ড পাওয়া আসামি মো. রাসেল মিয়া কাউনিয়া উপজেলার উত্তর বাহাগীলা গ্রামের বাসিন্দা।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১৭ সালের ২৮ সেপ্টেম্বর ছয় বছরের শিশুকে খেলনা কিনে দেওয়ার কথা বলে রাস্তা থেকে ডেকে বাড়িতে নিয়ে ধর্ষণ করে রাসেল মিয়া। এ ঘটনায় রাসেলকে আসামি করে শিশুর বাবা সংশ্লিষ্ট থানায় মামলা করেন। পরে পুলিশ রাসেলকে গ্রেফতার করে।
