ফুলবাড়ীতে নকল জুসের ফ্যাক্টরিকে জরিমানা

আপডেট : ১৩ অক্টোবর ২০১৯, ২১:১৮

ফুলবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে রবিবার দুপুরে শিফাত ফুড প্রোডাক্টস নামের এক ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে লক্ষাধিক টাকার নকল জুস ধ্বংসসহ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

ফ্যাক্টরির স্বত্বাধিকারী চিরিরবন্দর উপজেলার গোবিন্দপুর গ্রামের আব্দুল হাই সরকারের ছেলে আলমগীর হোসেন।

পৌর এলাকার উত্তর সুজারপুর সরকারপাড়া গ্রামের ঐ ফ্যাক্টরিতে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট দিনাজপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মমতাজ বেগম। এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মো. এরশাদ আলী, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক জগদিশ মহন্তসহ থানা পুলিশ।