সদরপুরে ১৩ জেলের জেল

আপডেট : ১৩ অক্টোবর ২০১৯, ২১:১৯

উপজেলার পদ্মা আড়িয়াল খাঁ নদ থেকে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরার অপরাধে শনিবার রাতে ১৩ জেলেকে আটক করে ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী সম্মেলন কক্ষে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রত্যেক জেলেকে মত্স্য রক্ষা ও সংরক্ষণ আইনে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পূরবী গোলদার। এছাড়াও অভিযানের সময় নদী থেকে আট কিশোরকে আটক করা হয়। তাদের ১ হাজার টাকা করে জরিমানা ও মুচলেকা দিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।