কচুয়ায় আট জুয়াড়ি জেলহাজতে

আপডেট : ১৩ অক্টোবর ২০১৯, ২১:১৯

কচুয়া উপজেলার খিলা গ্রাম থেকে শনিবার রাতে আট জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন:খিলা গ্রামের শাহজাহান, আনোয়ার হোসেন, আলী আক্কাস, সিরাজ মিয়া, মমতাজ, তাজুল ইসলাম, সেলিম ও শরীফুল ইসলাম। পুলিশ জানায়, জুয়াড়িদের বিরুদ্ধে জুয়া আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে এবং আদালতে সোপর্দের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।