সাপাহারে মাদ্রাসাছাত্রী ধর্ষণ আটক এক

আপডেট : ১৩ অক্টোবর ২০১৯, ২১:১৯

নওগাঁর সাপাহারে এক ধর্ষককে গণপিটুনি দিয়ে স্থানীয় হাসপাতালে ভর্তি করেছে এলাকাবাসী। এ বিষয়ে থানায় ধর্ষণ মামলা দায়ের হয়েছে। শনিবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার সহদল পাড়া ও ওমইল বাজার এলাকার মাঝামাঝি একটি আমবাগানে ঘটনাটি ঘটে। মামলার এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার সহদল পাড়ার মাদ্রাসার নবম শ্রেণির এক ছাত্রীকে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার সময় শনিবার সন্ধ্যায় একই গ্রামের তছলিমউদ্দীনের ছেলে মোরশেদ আলী পথ রোধ করে। এরপর মোরশেদ মেয়েটিকে আমবাগানের ভিতর নিয়ে ধর্ষণ করে। মেয়েটি চিত্কার দিলে তার মা ও লোকজন ছুটে গিয়ে ধর্ষক মোরশেদ আলীকে ধরে ফেলে এবং গণপিটুনি দেয়। এক পর্যায়ে ধর্ষকের মাথা ফেটে রক্ত বের হলে স্থানীয়রা তাকে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এরপর মেয়েটির বাবা রাতেই সাপাহার থানায় একটি অভিযোগ দাখিল করলে পুলিশ নারী ও শিশু নির্যাতন আইনে ধর্ষণ মামলা দায়ের করে ধর্ষক মোরশেদকে আটক করে। বর্তমানে মোরশেদ পুলিশ পাহারায় সাপাহার হাসপাতালে চিকিত্সাধীন রয়েছে।