মিঠাপুকুরে সাত বছরের শিশু ধর্ষণের মামলায় ধর্ষক ফাহিমকে (১৯) নামের এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার রাতে গাইবান্ধা থেকে তাকে গ্রেফতার করা হয়। ধর্ষক ফাহিম দুর্গাপুর ইউনিয়নের শিবদেউলপুর গ্রামের ব্যবসায়ী তিতু মিয়ার ছেলে।
মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাফর আলী বিশ্বাস বলেন, গত শুক্রবার লম্পট কিশোর ফাহিম পাশের বাড়ির শিশুটিকে চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে তার ঘরে নিয়ে ধর্ষণ করে। শিশুটির চিত্কারে আশপাশের লোকজন ছুটে আসলে ফাহিম পালিয়ে যায়। পরে শিশুটিকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের গাইনি বিভাগে ভর্তি করা হয়। শিশুটিকে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে স্থানান্তর করা হয়। এ ঘটনায় মিঠাপুকুর থানায় একটি মামলা করা হয়। পরে শনিবার রাতে ফাহিমকে গাইবান্ধা থেকে গ্রেফতার করা হয়।
