চিলমারীতে স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট : ১৩ অক্টোবর ২০১৯, ২১:২০

চিলমারীতে ঘরের ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার দুপুরে ঘটনাটি ঘটে উপজেলার সবুজপাড়া গ্রামে।

জানা গেছে, দুপুরে সবুজপাড়া গ্রামের নুরুল আমিনের ৭ম শ্রেণিতে পড়ুয়া মেয়ে নাজমিন আক্তার লিমা (১৩) মায়ের সঙ্গে অভিমান করে গলায় ওড়না পেঁচিয়ে ঘরের ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করে। পরে বাড়ির লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে ডাক্তার মৃত ঘোষণা করেন।