বাল্যবিবাহ নিরোধ দিবস

নেত্রকোনায় মানববন্ধন

আপডেট : ১৩ অক্টোবর ২০১৯, ২১:২০

বাল্যবিবাহ নিরোধ দিবস উপলক্ষে নেত্রকোনায় জেলা প্রশাসন ও মহিলা অধিদপ্তরের উদ্যোগে রবিবার মানববন্ধন ও আলোচনা সভা হয়। সকাল ১০টায় জেলা প্রশাসকের অফিস সড়কে অনুষ্ঠিত মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মঈনউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সাবিহা সুলতানা, জেলা মহিলাবিষয়ক উপপরিচালক ফেরদৌসী বেগম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নারীনেত্রী কোহিনূর বেগম প্রমুখ।