উপজেলায় পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে বিভিন্ন এলাকা থেকে ইয়াবাসহ পাঁচ জনকে গ্রেফতার করেছে।
শনিবার রাতে পুলিশ পৃথক অভিযান চালিয়ে ৯৫৭ পিস ইয়াবাসহ পাঁচ ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করে। এরা হলেন মনির হোসেন, সুজন চন্দ্র দেব, ফরিদুল ইসলাম, শফিউল আলম ও মুসা মিয়া। গ্রেফতারের পর তল্লাশি চালিয়ে মনির হোসেনের কাছ থেকে ৬৫ পিস, সুজন চন্দ্রের কাছ থেকে ৭৫ পিস, ফরিদুলের কাছ থেকে ২০০ পিস, শফিউলের কাছ থেকে ৫১৫ পিস ও মুসা মিয়ার কাছ থেকে ১০২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
থানার অফিসার ইনচার্জ এস এম আব্দুস সোবহান জানান, ইয়াবা ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের হয়েছে।
