বকশীগঞ্জে স্কুলছাত্রী নির্যাতনকারীদের শাস্তির দাবি

আপডেট : ১৩ অক্টোবর ২০১৯, ২১:২২

বকশীগঞ্জে স্কুলছাত্রী নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি, সোশ্যাল মিডিয়ায় মিথ্যাচার, আপত্তিকর সংবাদ পরিবেশনের প্রতিবাদ ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

রবিবার মেরুরচর বাজারে নির্যাতিত স্কুলছাত্রীর পরিবারসহ এলাকার সাধারণ মানুষ মানববন্ধন ও প্রতিবাদ সভা করেন। মানববন্ধনে বক্তারা স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টায় অভিযুক্ত মোস্তাইন বিল্লাহ রনি, মিথ্যা মামলার বাদী রনির বড়ো ভাই ফুরকান আলী ওরফে জজ মিয়া ও তাদের ইন্ধনদাতা নাদিমের শাস্তির দাবি জানান।

জানা যায়, গত ১৭ সেপ্টেম্বর বকশীগঞ্জ উপজেলার মেরুরচর গ্রামের এক স্কুলছাত্রীকে ঘরে ঢুকে মোস্তাইন বিল্লাহ রনি ধর্ষণের চেষ্টা করে। ছাত্রীর ডাকচিত্কারে প্রতিবেশী লোকজন ছুটে এসে রনিকে আটক করে। এই ঘটনায় নির্যাতিত ছাত্রী বাদী হয়ে বকশীগঞ্জ থানায় মামলা করে। পুলিশ রনিকে আটক করে আদালতে সোপর্দ করে।