দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার সাতটি ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি গত শনিবার ঘোষণা করা হয়েছে। সন্ধ্যা সাতটায় দলীয় কার্যালয়ে ৬৯ সদস্যবিশিষ্ট তিন বছর মেয়াদী কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী সংসদীয় কমিটির সভাপতি ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. হায়দার আলী শাহ, সাধারণ সম্পাদক মো. মুশফিকুর রহমান বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাসুদুর রহমান মাসুদ, সাংগঠনিক সম্পাদক মো. আতাউর রহমান মিল্টন, দপ্তর সম্পাদক এনামুল ঘশ প্রমুখ।
উল্লেখ্য, গত ৯ সেপ্টেম্বর থেকে ১২ অক্টোবর যাচাই-বাছাই করে প্রতিটি ইউনিয়নে সাবেক কমিটির মতামতের ভিত্তিতে তিন বছর মেয়াদী ৬৯ কার্য সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
