সংবাদ সংক্ষেপ

আপডেট : ১৩ অক্টোবর ২০১৯, ২১:২২

শিক্ষার্থীদের মধ্যে স্কুলব্যাগ বিতরণ

চাটমোহর (পাবনা) সংবাদদাতা চাটমোহরের মথুরাপুর ইউনিয়নে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে রবিবার স্কুলব্যাগ বিতরণ করা হয়েছে। মথুরাপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে ইউপি চেয়ারম্যান সরদার আজিজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত স্কুলব্যাগ বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউপি সদস্য আবু বকর সিদ্দিকী, প্রধানশিক্ষিকা নাজমুন্নাহার প্রমুখ। ইউপি চেয়ারম্যান সরদার আজিজুল হক জানান, এলজিএসপি-৩-এর অর্থায়নে ১০০ মেধাবী শিক্ষার্থীর মধ্যে এই ব্যাগ বিতরণ করা হয়।

বাল্যবিবাহ নিরোধ দিবস পালিত

হরিণাকুণ্ডু (ঝিনাইদহ) সংবাদদাতা হরিণাকুণ্ডু উপজেলা মহিলাবিষয়ক দপ্তরের আয়োজনে রবিবার বাল্যবিবাহ নিরোধ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে উপজেলা চত্বর থেকে র্যালি বের করা হয়। শেষে উপজেলা চত্বরে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাফিস সুলতানার সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রেশমা আক্তার, কৃষি কর্মকর্তা আরশেদ আলী, অধ্যক্ষ শরিফুল ইসলাম প্রমুখ।

ময়মনসিংহে আইনশৃঙ্খলা কমিটির সভা

ময়মনসিংহ প্রতিনিধি ময়মনসিংহে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রবিবার আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক মো. মিজানুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমিন্ত্রী এ কে এম খালিদ বাবু এমপি। সভায় সংসদ সদস্য ফখরুল ইমাম, সংসদ সদস্য নাজিম উদ্দিন আহাম্মেদ, সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন তুহিন, সংসদ সদস্য জুয়েল আরেং, সংসদ সদস্য মনিরা সুলতানা মনি প্রমুখ বক্তব্য রাখেন।

বাল্যবিবাহ নিরোধ দিবসে সমাবেশ

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) সংবাদদাতা পীরগঞ্জে বাল্যবিবাহ নিরোধ দিবস উপলক্ষ্যে রবিবার সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। -এর আগে র্যালি বের করা হয়। উপজেলার মডেল স্কুল মাঠে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খন্দকার শাকিনা বিনতে শরীফের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ ডব্লিউ এম রায়হান শাহ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ইকরামুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান সুকুমার রায় প্রমুখ।

কালীগঞ্জে সেমিনার 

কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা কালীগঞ্জে রবিবার তারুণ্যের অগ্রযাত্রায় সমৃদ্ধ বাংলাদেশ, যুবসমাজের করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আমার অধিকার ফাউন্ডেশন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে এবং হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের পরিচালনায় বলিদাপাড়া সুনিকেতন পাঠশালা সেমিনার কক্ষে এর আয়োজন করা হয়। কালীগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মিজানুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন রায়গ্রাম ইউনিয়নের চেয়ারম্যান আলী হোসেন অপু, উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা শেখ মামুনুর রশিদ, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা ওলিয়ার রহমান, ছাত্রলীগের কালীগঞ্জ উপজেলা সভাপতি নাজমুল হাসান নাজিম প্রমুখ।

তোকিয়া-গোলাবাটি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা পাইকগাছার তোকিয়া-গোলাবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন সম্পন্ন হয়েছে। কমিটি গঠনের লক্ষ্যে রবিবার বিদ্যালয় মিলনায়তনে সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মো. তরিকুল ইসলাম সভাপতি ও আলমগীর হুসাইন সহ-সভাপতি নির্বাচিত হন। কমিটির অন্যরা হলেন—সদস্য সচিব প্রধান শিক্ষক সুলেখা ঘোষ, বিদ্যোত্শাহী সদস্য যমুনা বেগম, অভিভাবক সদস্য রবিউল ইসলাম, মর্জিনা বেগম প্রমুখ।

বিশ্ব দৃষ্টি দিবসে শোভাযাত্রা

গোপালগঞ্জ প্রতিনিধি গোপালগঞ্জে রবিবার র্যালি, আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সংগীত পরিবেশনের মধ্য দিয়ে বিশ্ব দৃষ্টি দিবস পালিত হয়েছে। গোপালগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা চক্ষু হাসপাতালের পক্ষ থেকে হাসপাতাল চত্বরে র্যালি বের করা হয়। র্যালি শেষে হাসপাতালের সামনের সড়কে চক্ষু সচেতনতামূলক সংগীত পরিবেশন করা হয়। সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় হাসপাতালের পরিচালক প্রফেসর ডা. সাইফুদ্দিন আহমেদ পিন্টু বক্তব্য রাখেন।

ঠাকুরগাঁও সদর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন

ঠাকুরগাঁও প্রতিনিধি দীর্ঘ ছয় বছর পর অনুষ্ঠিত হচ্ছে ঠাকুরগাঁও সদর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। এ উপলক্ষ্যে রবিবার জেলা আওয়ামী লীগ কার্যালয় চত্বর থেকে র্যালি বের করা হয়। পরে জেলা পরিষদ অডিটোরিয়াম চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন এমপি। এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি দবিরুল ইসলাম, সাধারণ সম্পাদক সাদেক কুরাইশী, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অরুনাংশু দত্ত টিটো, সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম এবং বাংলাদেশ অর্থ ও পরিকল্পনা কেন্দ্রীয় উপ-কমিটির সহসম্পাদক রাজিউর রেজা খোকন চৌধুরী উপস্থিত ছিলেন।

প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের মানববন্ধন

সিরাজগঞ্জ প্রতিনিধি সহকারী শিক্ষকদের জাতীয় বেতন স্কেলের ১১তম গ্রেডে বেতন প্রদান, শতভাগ পদোন্নতিসহ পদোন্নতিপ্রাপ্ত প্রধান শিক্ষকদের দশম গ্রেডে বেতন প্রদানসহ বিভিন্ন দাবিতে রবিবার সিরাজগঞ্জে মানববন্ধন করেছে প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ।

চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট ভবনের সামনে আয়োজিত ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেওয়া হয়। এ সময় বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ জেলা শাখার সভাপতি আশিষ কুমার, সাধারণ সম্পাদক কে এম সানোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

দুস্থদের মধ্যে ঢেউটিন ও চেক বিতরণ

সখীপুর (টাঙ্গাইল) সংবাদদাতা সখীপুরে অসহায় ও দুস্থদের মধ্যে রবিবার ঢেউটিন এবং গৃহ নির্মাণের অর্থের চেক বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদ হলরুমে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিনুর রহমানের সভাপতিত্বে স্থানীয় সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি কুতুব উদ্দিন, সাধারণ সম্পাদক শওকত সিকদার, সহকারী কমিশনার (ভূমি) আয়শা জান্নাত তাহেরা প্রমুখ উপস্থিত ছিলেন।