মধ্যবিত্তের উবার

আপডেট : ১৩ অক্টোবর ২০১৯, ২১:৪৫

রাজধানীসহ সারা দেশে যখন সিএনজি চালকদের দৌরাত্ম্য চরমে পৌঁছেছিল, তখন আমাদের মতো মধ্যবিত্তদের আশার আলো দেখায় উবার। নিরাপত্তা, দ্রুতগামিতা এবং সহজসাধ্য যাতায়াতের বাহন হিসেবে নিঃসন্দেহে চিহ্নিত করা যায় এই উবারকে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় এই যে, বর্তমানে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর কতিপয় সদস্যের অসাদাচারণের কারণে এই সেবার আবেদন এবং গ্রহণযোগ্যতা আমাদের কাছে  ধীরে ধীরে ম্লান হতে চলেছে, যা কোনোভাবেই কাম্য নয়। এ ব্যাপারে সংশ্লিষ্ট কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের সকলের সম্মিলিত স্বদিচ্ছা এবং আন্তরিকতাই পারে এই বিষয়টির গ্রহণযোগ্যতা এবং আবেদন সকলের কাছে আরো সহজসাধ্য এবং মানবিক করে তুলতে।

অর্পণ দাশগুপ্ত

১/৫ শ্যামলী,

ঢাকা ১২০৭