সম্প্রতি হাঙ্গেরিতে অনুষ্ঠিত হলো ভিন্নধর্মী একটি প্রযুক্তি পণ্য প্রদর্শনী। এই প্রদর্শনীতে শুধুমাত্র পরিস্কার পরিচ্ছন্নতার কাজে ব্যবহূত প্রযুক্তি পণ্য প্রদর্শিত হয়েছে। প্রদর্শনীতে বিশ্বের অনেক দেশ থেকেই ক্লিনিংয়ে ব্যবহূত প্রযুক্তি পণ্য উত্পাদনকারী কোম্পানিগুলো অংশগ্রহণ করেছে। প্রদর্শনীতে এমন একটি প্রযুক্তি পণ্য সকলের দৃষ্টি আকর্ষণে সক্ষম হয়েছে যেটি নিজে নিজে ময়লা আবর্জনা পরিস্কার করতে সক্ষম। এই প্রদর্শনীটি আয়োজন করেছিল দ্য হাঙ্গেরিয়ান ক্লিনিং টেকনোলজি অ্যাসোসিয়েশন ।
