শ্রীমঙ্গলে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

আপডেট : ১৩ অক্টোবর ২০১৯, ২২:৫০

শ্রীমঙ্গলে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জয়নাল ইসলাম (৪৫) নামে এক ডাকাত নিহত হয়েছেন। গত রবিবার ভোরে উপজেলার সাতগাঁওয়ের মুছাই এলাকায় এ ঘটনা ঘটে। জয়নাল ইসলামের বাড়ি মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার চানগ্রাম এলাকায়।

র্যাব-৯ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. আব্দুল খালেক জানান, জয়নালের বিরুদ্ধে বড়লেখা, বিয়ানিবাজার, গোলাপগঞ্জসহ বিভিন্ন থানায় বেশ কয়েকটি ডাকাতি মামলা রয়েছে। দুুই দিন আগে সিলেট থেকে আন্তঃজেলা ডাকাত দলের কয়েকজনকে আটক করা হয়। র্যাব তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সাতগাঁওয়ের মুছাই এলাকায় অভিযান চালায়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা গুলি চালায়। আত্মরক্ষার্থে র্যাবও গুলি ছুড়লে ঘটনাস্থলে জয়নাল মিয়ার মৃত্যু হয়। এ ব্যাপারে শ্রীমঙ্গল থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।