শ্রীমঙ্গলে মেধা মূল্যায়নী পুরস্কার

আপডেট : ১২ ডিসেম্বর ২০১৮, ২১:২২

শ্রীমঙ্গল (মৌলভীবাজার): শ্রীমঙ্গলে মডেল একাডেমি স্কুল এন্ড বিএম কলেজে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩০০ শিক্ষার্থী’র মধ্যে মেধা মূল্যায়নী পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে শহরের মুসলিমবাগ এলাকায় অবস্থিত মডেল একাডেমি উদ্যোগে প্রতিষ্ঠান প্রাঙ্গণে আয়েজিত এক অনুষ্ঠানে উপজেলার ২৭টি মাধ্যমিক বিদ্যালয়ে ৯টি করে ও ১৬টি প্রাথমিক বিদ্যালয়ে ৩টি করে বেস্ট এ্যাওয়ার্ড প্রদান করা হয়। পরে মেধাবী শিক্ষার্থীদের হাতে বেস্ট এ্যাওয়ার্ড-২০১৮ এর ক্রেস্ট তুলে দেন অতিথিরা               —ইত্তেফাক